ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাতক্ষীরা দরগাহপুরে বাঁধ ছিন্দ্র করে পাইপ দিয়ে লোনা পানি উত্তোলন, হুমকীতে চাষীরা

শেখ ইয়াসির আরাফাত, সাতক্ষীরা:
  • আপডেট সময় : ১১:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ১৫২ বার পঠিত

আশাশুনি উপজেলার দরগাহপুরে ওয়াপদার প্রটেকশন বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে লোনা পানি উঠানোর অভিযোগ পাওয়া গেছে। এলাকার কৃষকরা প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
দরগাহপুর গ্রামের ৬ ও ৯ নং ওয়ার্ডের রবিন্দ্র নাথ পাল, প্রদীপ সরকার, নেছার আলীসহ ২৪ জন বাদী হয়ে স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে ও বাদীরা জানান, সুবিদখালী দক্ষিণ সীমানার চর এলাকার প্রায় ৩০০ বিঘা জমিতে কৃষকরা দো-ফসলী ধান চাষ করে থাকে। এখান থেকে উৎপাদিত ফসলে তাদের বাৎসরিক খাদ্য যোগানের পাশাপাশি অনেকে উৎপাদিত অতিরিক্ত ফসল বিক্রয় করে সংসার নির্বাহ করে থাকেন। চাষীরা বোরের মিষ্টি পানি উঠিয়ে ধান চাষ করে আসছেন। কিন্তু স্থানীয় মৃত আঃ জব্বার গাজীর ছেলে জি এম সাজেদুল ইসলাম ও জি এম শরিফুল আলম নদীর চরের বাঁধ ছিদ্র করে ভিতরে লোনা পানি উঠাচ্ছেন। এভাবে লোনা পানি উঠাতে থাকলে মিষ্টি পানির ধান ক্ষেত লবণাক্ত হয়ে ফসল নষ্ট হয়ে যাবে। পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে। চাষীরা সর্বশান্ত হয়ে যেতে পারে। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন এবং মিষ্টি পানির দো-ফসলি জমি লবণ পানির প্রভাবে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করতে জোর দাবী জানান হয়েছে।

ট্যাগস :

সাতক্ষীরা দরগাহপুরে বাঁধ ছিন্দ্র করে পাইপ দিয়ে লোনা পানি উত্তোলন, হুমকীতে চাষীরা

আপডেট সময় : ১১:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬