নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে যুবদল নেতা ফারুকের শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১১:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ২৮৭ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান বিজয় দিবস উপলক্ষে, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা এস এম ফারুকের উদ্যোগে, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) নাগেশ্বরী পৌরসভা অফিসের সামনে বিকেলে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম চাঁদ, পৌর বিএনপির সদস্য রাশেদুল ইসলাম রাজু, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি- শাহীন শহীদ, সাধারণ সম্পাদক- রফিকুল ইসলাম রনজু,এশিয়ান টিভির উত্তর প্রতিনিধি ভাওয়াইয়া কন্ঠ শিল্পী- শফিকুল ইসলাম শফি প্রমুখ।
আয়োজক এস এম ফারুক হোসেন বলেন, “মহান বিজয় দিবসের এই গৌরবময় দিনে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















