ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ভোটের কাছে আসলে হাতের কব্জি কেটে দেওয়া হবে: খেলাফতের আকরাম আলী

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৭৭ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হুজুরদের দুর্বল মনে করে কেউ ভোটের কাছে আসলে হাতের কব্জি কেটে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী আল্লামা শাহ্ মো. আকরাম আলী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষনদিয়া খেলার মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের প্রার্থীদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,হুজুররা দুর্বল না। হুজুররা নবীর চরিত্রে চরিত্রবান। তাই তারা অসভ্যপানা করে নিজের শক্তি দেখাতে চায় না। কিন্তু মনে রাখবা এবার কেউ ভোটের কাছে আসলে হাতের কব্জি কেটে দেওয়া হবে। ভোটের কাছে কেউ আসতে পারবে না।

তিনি আরো বলেন, আপনারা একবার ইসলামকে বিজয়ী করে দেখেন আল্লাহ্ ও আল্লাহর রসুল যা বলছে বাস্তবে ওলামায়ে কেরাম তাই করে কি না। নাকি তার বিপরীত করে। এটা পরীক্ষা করার দরকার আছে আপনাদের। আপনারা ভয় পাবেন নাকি এবার ভোট দিতে? আপনাদের কিন্তু ভয় দেখানো হবে। এ কথা আমাদের কানে আসতেছে।

প্রতিপক্ষ প্রার্থীর নেতাদের ইঙ্গিত করে শাহ্ আকরাম আলী বলেন, তারা ভাবছে হুজুর যদি দাড়ায় ভোট দেবে মানুষ, ভোট ঠেকাবে কিভাবে। এ কথা কিন্তু শুরু হয়ে গেছে। তারা হুজুরদের দুর্বল মনে করছে। আর তাদেরকে তারা সবল মনে করছে। তারা বিভিন্ন প্রোগ্রামে বলছে কিভাবে আমাদের মানুষ ভোট দেয়, তা দেখে নেবে। আমরাও বললাম- তোমরা কিভাবে ভোট নাও আমরাও দেখে নেব।

তিনি আরো বলেন, আমরা প্রত্যেকেই ইসলামের সৈনিল। দল বেদলসহ আমরা সবাই ইসলামের সৈনিক। আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই। এতদিন পারি নাই এবার সুযোগ আসছে। এই সুযোগের সদ্ব্যবহার আমরা করব, ইনশাআল্লাহ।

ফরিদপুর-২ আসনের ইসলামী সমমনা ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে ও মো. এজাজুল হকের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, জামায়াত ইসলামির মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ্ মো. জামাল উদ্দিন।

ভোটের কাছে আসলে হাতের কব্জি কেটে দেওয়া হবে: খেলাফতের আকরাম আলী

আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫