ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার ২০২৫ উদ্‌যাপন

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৬৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৫ উদ্‌যাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমানসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবন ও আদর্শ তুলে ধরে বলেন, নারী শিক্ষার অগ্রপথিক বেগম রোকেয়া শুধু একজন সাহিত্যিক নন, তিনি ছিলেন নারী জাগরণ ও অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ। তাঁর সংগ্রাম আজকের বাংলাদেশে নারী উন্নয়নের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। তারা বলেন, নারীর প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি বলেন, বর্তমান সরকার নারীর আর্থসামাজিক উন্নয়ন, নিরাপত্তা এবং নেতৃত্ব বিকাশে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। কর্মক্ষেত্র থেকে পরিবার—সব জায়গায় নারী আজ এগিয়ে যাচ্ছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বেগম রোকেয়ার শিক্ষা ও দর্শন আমাদের এখনও গভীরভাবে প্রেরণা জোগায়। আজকের মেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। অদম্য নারী পুরস্কারপ্রাপ্তদের সাফল্য সমাজের অন্য নারীদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”

আলোচনা সভা শেষে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩ জন নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়। তাঁদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে নারী উন্নয়ন সংক্রান্ত ভিডিওচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা শেয়ারিং এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উপস্থিত অতিথিরা নারী উন্নয়নে সরকারি উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার ২০২৫ উদ্‌যাপন

আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫