ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন: এ্যাডঃ মোস্তাফিজুর রহমান
- আপডেট সময় : ০৯:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২০৪ বার পঠিত

খুলনার কয়রা উপজেলায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলা কয়রা সদর ৭ নং ওয়ার্ডে ইউনিয়নের আমীর মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং কয়রা সদর ইউনিয়ন সেক্রেটারি প্রফেসর নুরুজ্জামানের সঞ্চালনায় নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনী বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা সহকারী সেক্রেটারি ও খুলনা-৬ আসন পরিচালক এডভোকেট মোস্তাফিজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন,কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মাএলানা শেখ সাইফুল্লাহ, যুব বিভাগের সদর ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রশীদ প্রমুখ।
নির্বাচনী বৈঠকে প্রধান অতিথি এডভোকেট মোস্তাফিজুর রহমান আগামী নির্বাচনে দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ বিনির্মানে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
অন্যদিকে বিকাল ৪ টায় আমাদী ইউনিয়নে জনসংযোগ করেন,সন্ধ্যা ৬ টায় মহেশ্বরীপুর ইউনিয়নে ভোটারদের সাথে সাক্ষাৎ করেন।



















