ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্ধোধন

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০১:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৬৮ বার পঠিত

” খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের তোকিয়া-গদাইপুর যুব সংঘের আয়োজনে উৎসবমুখর পরিবেশে মরহুম শেখ নুরুজ্জামান (হেডমাস্টার) স্মৃতি ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে তোকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।

আয়োজক কমিটি জানায়,তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।আটটি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা পরিচালিত হয়।

আলোচনা পর্ব শেষে প্রথম ম্যাচের টসের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতেই বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি খেলাধুলার প্রতি স্থানীয় তরুণদের আগ্রহ ও উচ্ছ্বাসকে আরও উজ্জ্বল করে তোলে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক জিয়াউদ্দিন বিশ্বাস, উদ্ধোধন করেন সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী পাড়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিক্ষন ও স্বাস্থ্য পরিদর্শন নুর আলী মোড়ল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

সাইদুল ইসলামের সভাপতিত্বে ও কাজী ইসতিয়াক আহমেদের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ পারভেজ, মোকলেছুর রহমান কাজল,

আশরাফুজ্জামান লাচ্চু,ইসমাইল হোসেন রানা,যুব সংঘের অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্ধোধন

আপডেট সময় : ০১:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫