ভেন্টিলেশনে খালেদা জিয়া,শঙ্কা এখনও কাটেনি
- আপডেট সময় : ০৩:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৪৪ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে। তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
আহমেদ আজম খান জানান, “বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল। গতকাল রাত থেকেই তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন।”
এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,বেগম জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি সবার কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক ব্যাধিতে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।




















