ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় ওয়াশ বাজেটিং বিষয়ে সিএসও/সিবিওদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৭৮ বার পঠিত

” খুলনার পাইকগাছায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ওয়াশ বাজেটিং বিষয়ে সিএসও/সিবিওদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেবা উন্নয়নে কাজ করা এক্সেস প্রকল্পের উদ্যোগে রবিবার সকালে (৩০ নভেম্বর) সিএসও ও সিবিও প্রতিনিধিদের নিয়ে ওয়াশ বাজেটিং বিষয়ে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম,কপিলমুনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আলাউদ্দিন গাজী,রাড়ুলী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মফিজুল ইসলাম, মা সংসদের মিতা রানী দাসসহ ক্লাবের অন্যান্য সদস্য,মাদার’স পার্লামেন্ট,হেলথ ভিলেজ গ্রুপ এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী মোঃ শরিফুল আলম তুহিন এবং সেশন পরিচালনায় সহায়তা করেন হুমায়ন কবির।

হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ ও ডরপ-এর সহযোগিতায় অফিসার্স ক্লাবে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় ওয়াশ বাজেট প্রণয়ন, বরাদ্দ,বাস্তবায়ন প্রক্রিয়া,বিদ্যমান চ্যালেঞ্জ এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আয়োজকদের মতে,এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা,জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়া শক্তিশালী করবে এবং ভবিষ্যতে টেকসই ওয়াশ সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাইকগাছায় ওয়াশ বাজেটিং বিষয়ে সিএসও/সিবিওদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫