ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৬৯ বার পঠিত

‘দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায়, উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানান, প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন গ্রামের খামারিরা ৩০টি স্টল নিয়ে অংশ নেন। এসব স্টলে বিভিন্ন জাতের গবাদিপশু ও পোষ্য প্রাণীর প্রদর্শনী ছিল। গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস, মুরগি, টার্কি ছাড়াও বিড়াল, কুকুর, খরগোশ, কবুতর, ময়না ও নানা প্রজাতির প্রাণী, প্রদর্শনীর দর্শনার্থীদের আগ্রহ কাড়ে।

পাশাপাশি খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও গবাদিপশুর সুষম খাদ্যবিন্যাস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পণ্য ও তথ্য প্রদর্শনীও আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শওকত আলী বলেন, দেশের প্রাণি সম্পদখাত আজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং দুধ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে রয়েছে।
স্থানীয় খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই পশুপালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, খামারিদের সক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত প্রশিক্ষণ, ভেটেরিনারি সেবা ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রম চালু রয়েছে। নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সরকারি বিভিন্ন প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, বর্তমানে প্রাণিসম্পদ খাত শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, গ্রামীণ জনপদের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে স্থানীয় খামারিদের আধুনিক পদ্ধতি গ্রহণ করতে হবে এবং প্রাণিসম্পদ খাতকে বাণিজ্যিকভাবে প্রসারিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, বুপজেণা ডেইরি এসোসিয়েশনের সহসভাপতি মো.লুৎফর রহমান, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী এবং সফল খামারি শাহনাজ পারভীন। বক্তারা প্রাণিসম্পদ শিল্পের উন্নয়ন, খামারিদের সহায়তা, রোগ প্রতিরোধ ও প্রযুক্তিভিত্তিক পশুপালনের ওপর গুরুত্ব আরোপ করেন।

বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

আপডেট সময় : ০৭:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫