কয়রাতে রেললাইন স্থাপন করা হবে-মাওলানা আবুল কালাম আজাদ
- আপডেট সময় : ০২:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৮৩ বার পঠিত

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) আসর নামাজ বাদ উত্তর বেদকাশী হরিহরপুর (ফুলতলা বাজারে) এ নির্বাচনী পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর বেদকাশী ইউনিয়নের বিভিন্ন জায়গায় থেকে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন । এসময় ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন জামায়াতের নেতৃবৃন্দ।
উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর জি এম নূর কামালের সভাপতিত্বে ও সাবেক শিবির নেতা এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা সহকারী অঞ্চল পরিচালক খুলনা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, কয়রা উপজেলা আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সাংবাদিক ডাঃ জাহিদুল ইসলাম, জামায়াত নেতা সাইফুল ইসলাম, জামায়াত নেতা হাফেজ হাফিজুর রহমান জামায়াত নেতা নাঈমুল রকি প্রমুখ।
কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের একটি সম্ভাবনা জায়গা আমার নির্বাচনী এলাকা কয়রা পাইকগাছা। আমি আগামী ফেব্রুয়ারিতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে সাতক্ষীরার উপর দিয়ে বড়দল দিয়ে কয়রাতে রেললাইন স্থাপন করে দিবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, ভোট একটি আমানত আমরা বিগত ১৭ বছর আমাদের পবিত্র আমানত জালিম সৈরাচর সরকার আমাদের দিনের ভোট রাতে জুলুম করে আমার আমাদের আমানত ছিনিয়ে নিয়েছে। এবার যেনো আমাদের ভোট আমানত সঠিক জায়গায় দিতে পারি সবাই সবার জায়গা থেকে কাজ করুন।



















