ফরিদপুরে ১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল মোটরসাইকেল শোডাউন
- আপডেট সময় : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১৩৪ বার পঠিত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ফরিদপুরে বড় ধরনের শক্তি প্রদর্শন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর ১ আসন (মধুখালী – বোয়ালমারী ও আলফাডাঙ্গা) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করছে।
শনিবার ( ২২ নভেম্বর) সকাল ৯ টায় মধুখালী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে মধুখালী বাজার, নওপাড়, বোয়ালমারী উপজেলার গোয়ালবাড়ী, ময়না, বোয়ালমারী বাজার, হয়ে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন এমপি পদপ্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা,
এসময় ৫ কিলোমিটার সড়ক জুড়ে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়, দলীয় পতাকা ও ব্যানারে সাজানো শোডাউনটি সড়কের দুই পাশে জনসমাগমের সৃষ্টি করে, আলফাডাঙ্গা উপজেলা থেকে বোয়ালমারী উপজেলার সাতৈর, মুজুরদিয়া, কাদিরদি, মাঝকান্দী ঢাকা- খুলনা মহাসড়ক হয়ে কামারখালী কাজী সিরাজ গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয়, এসময় এমপি পদপ্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা বলেন, জনগণের সাড়া প্রমাণ করে জনগণ আমাদের সাথে আছে। স্থানীয়রা বলেন এত বড় রাজনৈতিক সমাবেশ দেখা যায়নি, নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর এ ধরনের উপস্থিতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে আলোচনা সৃষ্টি করছে।



















