সংবাদ শিরোনাম ::
মহেশপুরে যাদবপুর ওয়ার্ড বিএনপির মহিলা কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
- আপডেট সময় : ০৭:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৭২ বার পঠিত

২১ নভেম্বর বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৯ নম্বর যাদবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জলুলী গ্রামে বিএনপির মহিলা কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু কালাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাষ্টার প্রমুখ।
বক্তারা বলেন রাজনৈতিক তৃণমূলকে শক্তিশালী করতে নারীদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সমাবেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক পুনর্গঠনের দিকনির্দেশনা এবং কর্মীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




















