ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আব্দুল্লাহ আল মামুন,দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৭৬ বার পঠিত

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, টাউন শ্রীপুর বিজিবি কমান্ডার সুবেদার আব্দুল খালেক, দেবহাটা কোম্পানি কমান্ডার শাহাজান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান তাদের বক্তব্যে বলেন, দেবহাটা উপজেলায় মাদক, চোরাকারবারি চুরি,ছিনতাই, কোন কাজে দূনীতি ও বাল্য বিবাহ সহ সকল বিষয়ে প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের কাছে সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সকল সদস্যরা তাদের বক্তব্যে দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো থাকায় দেবহাটা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপডেট সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫