তারেক রহমানের জন্মদিনে ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ
- আপডেট সময় : ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১২৫ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের মুন্সিবাজারস্থ বাইতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপকরণ বিতরণ শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
এ উদ্যোগের প্রধাণকর্তা ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান। যাকে গত ১৬ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এঘটনার পরেও তিনি সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। সমাজদরদী এই তরুণ জেলা ছাত্র রাজনীতিতে পরিচিত মুখ।
বিতরণ কার্যক্রম প্রসঙ্গে সমাজকর্মী খাইরুল ইসলাম রোমান বলেন, “মানুষের উপকারে কাজ করাই আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব। ব্যক্তিগত বা রাজনৈতিক অবস্থান যাই হোক, সমাজের অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি।”
তার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন পাশা, শমিরুন ইসলাম, সাইদুল ইসলাম সাইদ, সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ওয়ালিদ, নীলয় চৌধুরী রেজা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কে.এম. রাব্বি, ইয়াসিন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাসিবুল ইসলাম হাসিব, পলিটেকনিক ছাত্রদলের সহ-সভাপতি অয়ন, জেলা ছাত্রদল নেতা বাহারুল ইসলাম রবিন, রাতুল হাসান অনিক, সালমান এফ রহমান, মো. জুয়েল মোল্লা, মেহেদী হাসান শাওন, মুরাদ খান, ইয়াসিন, নাহিদ ইসলাম, রিফাত, কাজী সাব্বির, অমি চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।




















