ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় বেতন বকেয়া নিয়ে শ্রমিক বিক্ষোভ, জলকামান-টিয়ারশেল ছোড়ে পুলিশ

মাসুদুর রহমান রুবেল,সাভার(ঢাকা):
  • আপডেট সময় : ১১:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৪৯ বার পঠিত

Oplus_131072

আশুলিয়ায় বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করেই তিনটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (১০ নভেম্বর) সকালে ডিইপিজেডের পুরাতন জোন এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভে হংকং মালিকানাধীন প্রতিষ্ঠান  “সাউথ চায়না ব্লিসিং টেক্সটাইল লিমিটেড”,“অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড” এবং “গোল্ডট্যাক্স গার্মেন্টস লিমিটেড” — এই তিনটি  কয়েকশ শ্রমিকরা
অংশ নেয়৷

শ্রমিকরা জানান, মালিকপক্ষ গত তিন মাসের বেতন পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে প্রায় চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকালে ইপিজেডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং পরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ-১ এর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা সরে না গেলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয় মহাসড়কে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় শিল্প পুলিশ।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না।

ট্যাগস :

আশুলিয়ায় বেতন বকেয়া নিয়ে শ্রমিক বিক্ষোভ, জলকামান-টিয়ারশেল ছোড়ে পুলিশ

আপডেট সময় : ১১:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫