সংবাদ শিরোনাম ::
নাগেশ্বরীতে সিএনবি এর উদ্যোগে টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
- আপডেট সময় : ০৫:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১৩১ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে চ্যাম্পীয়ন বাবা-মায়ের টেকসই উন্নয়ন ও শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে,মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ০৯ নভেম্বর ২০২৫ রোববার বেলা ১১টায়, উপজেলা মডেল মসজিদ অডিটরিয়ামে, এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রতীমা রানী রায়ের সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন সিএনবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, এশিয়ান টিভি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়, দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সংবাদকর্মী রফিকুল ইসলাম রনজু, ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রানী রায় প্রমুখ।




















