ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোদায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মো: মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৫:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৪৭১ বার পঠিত

পঞ্চগড়ের বোদায় মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, বোদা উপজেলার পৌর সদরের ইসলামবাগ সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেন প্রায় ৩ মাস ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণে শেষ করার হুমকি দিয়ে বিষয়টি প্রকাশ না করার হুমকি দেয়। কয়েকদিন আগে মাদরাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক। শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার সময় ওই ছাত্র তার পরিবারকে বিষয়টি জানায়।
ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি পরিবারের কাছে জানালে শনিবার রাত ১০ টার দিকে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ দেলেয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের মৃত মনছুর আলীর পুত্র। সে ১ বছর যাবত ওই মাদরাসায় নাজেরা বিভাগে শিক্ষকতা করছেন।
বোদা থানার ওসি আজিম উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার রাতে তাঁকে আটক করে পুলিশ। বাদী মামলা করলে রবিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বোদায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫