ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১৫৪ বার পঠিত

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুর রব হাওলাদার এর বিরুদ্ধে উদ্দেশ্য মূলক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ভোলা সদরের একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী আব্দুর রব হাওলাদার অভিযোগ করে বলেন, তজুমদ্দিনের মলংড়া চরে বিএনপি নেতার থাবা, নিঃস্ব শতশত পরিবার এই শিরোনামে একটি ফেসবুক পেজ থেকে আমাকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে জড়িয়ে একটি সুবিধাবাদী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তারা হলো মলংচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরনবী সিকদার ও সাবেক যুবলীগ নেতা ও বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় সিকদার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মলংচড়া চড়ের ভূমি মালিক মোঃ আজমখান চৌধুরী, সায়েদ হাওলাদার, রানা হাওলাদার, গোলাম হাওলাদার ও ইদ্রিস মিয়া।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২০ বছর এই চড়ের অর্ধেক হাসেম নগর ইউনিয়ন ও অর্ধেক মলংচড়া ইউনিয়ন ভোগ করতো। ৫ তারিখের পরে মলংচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরনবী সিকদার ও তার সহযোগীরা জোড় পূর্বক এই চড় দখল নেওয়ার জন্য বিভিন্ন ভাবে আমাদের কে ও বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারে বিরুদ্ধে প্রতিবাদ জানাই। মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ট্যাগস :

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫