সংবাদ শিরোনাম ::
কয়রায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোস্তাফিজুর রহমান,কয়রা(খুলনা):
- আপডেট সময় : ০৭:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৩১০ বার পঠিত

খুলনার কয়রা উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা। সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াসিন আলীর সভাপতিত্বে ও কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খুলনা জেলা গণঅধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,খুলনা জেলা গণঅধিকার পরিষদের সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম।
এসময় উপস্থিত ছিলেন,কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ সভাপতি ইমরান হোসেন, কয়রা উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রমুখ।



















