ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কয়রায় জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোস্তাফিজুর রহমান,কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৯:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ২৯৭ বার পঠিত

Oplus_131072

খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা ৬ আসন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী মাছের আড়ৎ’তে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জামায়াত নেতৃবৃন্দ।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে এ গণসংযোগ শুরু হয়। গণসংযোগে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা ৬ আসন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ,

এ-সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা জামায়াতের আমীর ও কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মাওলানা আবু সাঈদ, মহেশ্বরীপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এম আইয়ুব আলী, যুব জামায়াতের সদর ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম, মোজাহিদুল ইসলাম, তৌহিদ হোসেন প্রমূখ।

এসময়, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের আইন চালু করতে, জননেতা মাওলানা আবুল কালাম আজাদ ভাই কে ভোট দিয়ে সংসদ নির্বাচনে জয়ী করে সংসদে পাঠাতে পারলে, চোর, ডাকাত, চাঁদাবাজ, চরিত্র হরণ কারীদের থেকে আপনারা রক্ষা পাবেন।

গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মানুষ পরিবর্তন চাই।আমাদের রাজনীতি হচ্ছে সেবার রাজনীতি। এই জনসমর্থন জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রকাশ। তাই জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আগামী দিনে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করব।

তিনি আরও বলেন, জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজ, স্বজনপ্রীতি রাজনীতি চাই না। ইসলাম ও ন্যায়ের রাজনীতি চাই। আমি কথা দিচ্ছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই আমি তাদের সেবা করে যাব, ইনশাআল্লাহ।

এ-সময় মাছের আড়ৎসহ মহেশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন জামায়াত নেতৃবৃন্দ।

ট্যাগস :

কয়রায় জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৯:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫