ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঘুষ ফেরত চাইতে সেবাগ্রহিতাকে মারধর রাজবাড়ী বিআরটিএ অফিসে

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১০১ বার পঠিত

রাজবাড়ী জেলা বিআরটিএ কার্যালয়ে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে এক সেবাগ্রহিতাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ সেবাগ্রহীতারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী শহরের বিআরটিএ কার্যালয়ে। মারধরের শিকার ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা মোঃ সুমন শেখ।

অভিযোগে জানা যায়,প্রায় এক বছর আগে কাগজপত্রের কাজ করানোর জন্য সুমন শেখ রাজবাড়ী বিআরটিএ অফিসের সিল কন্ট্রাক্টর পরিচয়ধারী দালাল মোঃ আক্রামুজ্জামানকে ৮ হাজার ৫০০ টাকা দেন। কিন্তু দীর্ঘদিনেও কাজ না হওয়ায় সোমবার সকালে তিনি টাকা ফেরত চাইতে গেলে আক্রামুজ্জামান ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।

ভুক্তভোগী সুমন শেখ বলেন,“এক বছর আগে কাগজের জন্য টাকা দিই আক্রামুজ্জামানের কাছে। আজকে কাজ নিতে গেলে সে ব্যাংক স্লিপ চায়। বললাম, এক বছর আগের স্লিপ ওর কাছেই দিয়েছি, এখন কোথায় পাবো—এ কথা বলতেই আমাকে থাপ্পর মারে। পরে আরও কয়েকজন মিলে আমাকে পিটিয়ে আহত করে। আমি এর বিচার চাই।”
অভিযুক্ত আক্রামুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রাজবাড়ী বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ নাসির উদ্দিন বলেন, “আক্রামুজ্জামান বিআরটিএর কেউ নয়, তিনি একজন বহিরাগত। সেবাগ্রহিতাকে মারধরের বিষয়টি এডিএম স্যার আমাকে জানিয়েছেন। আমি বর্তমানে বাইরে আছি, অফিসে ফিরে বিষয়টি খতিয়ে দেখবো।”

স্থানীয় সেবাগ্রহীতারা বলেন, রাজবাড়ী বিআরটিএ অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয়। তারা ঘুষ ছাড়া কোনো কাজ করে না। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

ট্যাগস :

ঘুষ ফেরত চাইতে সেবাগ্রহিতাকে মারধর রাজবাড়ী বিআরটিএ অফিসে

আপডেট সময় : ১১:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫