বোয়ালমারীতে স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আপডেট সময় : ০৩:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৫১ বার পঠিত

হাত ধোয়ার নায়ক হোন,এই প্রতিবাদ্যকে সামনে রেখে, “ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস – ২০২৫ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।(সোমবার”)২০ (অক্টোবর) সকাল সাড়ে এগারোটায়,পৌরসভা চত্ত্বর থেকে একটির্্যালি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পৌরসভার আয়োজনে ও নগব পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা এলজিইডির পরিকল্পনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, অরো উপস্থিত ছিলেন,বোয়ালমারী পৌর নির্নাহী কর্মকর্তা,মো. মনিরুজ্জামান সিকদার,বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এড কোরবান আলী,পৌর নির্বাহী প্রকৌশলী, মোল্যা মো.শফিকুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা আজমেমী খাতুন প্রমুখ। এ ছাড়া পৌর সভার কর্মকর্তা কর্মচারী, ও সুধীমহল উপস্থিত ছিলেন।



















