সীরাতুন নবী (সঃ) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৮৬ বার পঠিত

ফরিদপুরের সদরপুর মডেল মসজিদ প্রাঙ্গণে সীরাতুন নবী (সঃ) উপলক্ষে ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদরপুর উপজেলা শাখার আয়োজনে ১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলার আমিরাবাদ মডেল মসজিদ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সদরপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মুহসীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্র শিবির সভাপতি হাফেজ ওবাইদুল্লাহ্। অনুষ্টানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্র শিবিরের হিউম্যান রিসার্স ডেভেলপ (HRD) এর সম্পাদক ইমতিয়াজ হাসনাইন, সদরপুর উপজেলা জামায়াতের আমীর দেলোয়ার হোসেন হাওলাদার, নায়াবে আমীর আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৮০ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন সদরপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মুহসীন রেজা।




















