সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ঈদে আতশবাজি-সাউন্ডবক্স বাজানো নিষিদ্ধ করল প্রশাসন
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ১১:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ১৩৯ বার পঠিত

ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষায় ফরিদপুরে আতশবাজি-পটকা-সাউন্ডবক্স বাজানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে বিজ্ঞপ্তিটি জারি করেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে- পবিত্র ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষার্থে ঈদের দিন শহরের মোড়ে মোড়ে উচ্চ শব্দে সাউন্ডবক্স, লাউড স্পিকার বাজানো, অশ্লীল নাচ-গান করা, আতশবাজি ও পটকা কেনা-বেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


















