ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৪২ বার পঠিত

”হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান।

গোয়ালন্দ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গোয়ালন্দ অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের চত্বরেই শেষ হয়। সেখানে এক ধোয়া শিক্ষন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে হাত ধোঁয়া সম্পর্কে দিকনির্দেশনা দেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম। এ-সময় তিনি শিক্ষার্থীদের হাত ধোঁয়া হাতে কলমে শিক্ষা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।

পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা হাত ধোঁয়ার উপকারীতা সম্পর্কে দিকনির্দেশনা দেন। এ অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু বক্কর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বিন্দু।

গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫