ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৯১ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সালথা উপজেলায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামে একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ সরদার ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ কিছুটা বদমেজাজি ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার গভীর রাতে পরিবারের অজান্তে বাড়ির পেছনের পুকুরপাড়ে আমগাছে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

মঙ্গলবার সকালে পুকুরে যেতে গিয়ে জিহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার চাচি জাহানারা বেগম। পরে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

খবর পেয়ে স্থানীয়রা সালথা থানায় যোগাযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সালথায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫