ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৫ গাইবান্ধায় পালিত

মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৪:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৮৯ বার পঠিত

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৫ পালিত হয়েছে। সকলের সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

এই উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১০ টায় জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে গাইবান্ধা ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন,ওয়ার্ড ভিশনের প্রতিনিধি প্রকাশ চন্দ্র রায়, সেফ দ্যা চিলড্রেনের প্রতিনিধি ফারুক আহমেদ, ফ্রেন্ডশিপ সংগঠনের প্রতিনিধি দিবাকর বিশ্বাস, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল ইসলাম ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগে মানুষের করনীয় সম্পর্কে সতর্কমুলক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। আলোচনা শেষে মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের সদস্যরা ও সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৫ গাইবান্ধায় পালিত

আপডেট সময় : ০৪:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫