ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে সদরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নুরুল ইসলাম-সদরপুর(ফরিদপুর)
  • আপডেট সময় : ০৮:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৮২ বার পঠিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন অবমাননার প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ আছর সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোখতার হুসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম সদরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী শারাফাত হুসাইন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। সেখানে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন সমাবেশের আহ্বায়ক ও সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

বক্তারা অবিলম্বে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি জানান।

শান্তিপূর্ণ এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মাদরাসা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ।

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে সদরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫