বোয়ালমারীতে সমবায়ীদের কর্মসংস্থানের লক্ষ্যে পাটজাত পণ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৫৬ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে সমবায়ীদের কর্মসংস্থানের লক্ষ্যে, উদ্যোক্তা তৈরীর নিমিত্তে পাটজাত পণ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
(বুধবার) ৮ সেপ্টেম্বর, বেলা ১০ টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায়,যুব উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেনের সভাপতিত্বে, উপজেলা পরিষদ সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান,বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এড, কোরবান আলী, উপজেলা ইন্জিনিয়ার,পুর্ণেন্দ সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।,এই কর্মসূচীর আওতায় ৩০ জন প্রশিক্ষক অংশ গ্রহণ করেন।
পাটজাত পণ্য বিষয়ক প্রশিক্ষক উদ্দোক্তা মোছা,আলেয়া বেগম বলেন, আমার ফরিদপুর ও ঢাকাতে, আলেয়া জুট পোডাক্ট এ পাট সহ বিভিন্ন পাটজাত পন্য তৈরির কার খানা আছে,
কারখানায় বিভিন্ন পোডাক্ট তৈরি করা হয়, আমি এদের প্রশিক্ষণ দিয়ে, কর্মসংস্থানের পথ সুগম করতে চেষ্টা করি।
অপর প্রশিক্ষক, ফয়জুল হক বলেন,,আমরা আপাতত ত্রিশ জনকে প্রশিক্ষণের আওতায় এনেছি , পর্যায় ক্রমে প্রশিক্ষক বাড়বে, পরবর্তিতে তারা নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরী করে নিতে পারবে।



















