সংবাদ শিরোনাম ::
পাংশায় জাতীয় কণ্যশিশু দিবস পালিত
পাংশা(রাজবাড়ী)প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৪১ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় জাতীয় কণ্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (৮অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.রবিউল ইসলামের সঞ্চালনায় আরোও বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবকগণ প্রমূখ।




















