সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে যুব মহিলা লীগের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০২:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ১১৭ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশ যুব মহিলা লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ।
বৃহস্পতিবার (২০এপ্রিল) বেলা একটায় শহরের আলিপুরে অনুষ্ঠিত হয়। যুব মহিলা লীগের আহ্বায়ক রুকশানা আহমেদ মেহেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুন্নাহার, রুমানা খান, কাকলি দাস, রিনা বেগম তাহামিনা রনি। কার্যকরী পরিষদ সদস্য আফরিন, সেলিনা তাসলিমা রাহেলা বেগম ও রুহি।
অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ২০০ টি শাড়ি ও ৫০ টি লুঙ্গি বিতরণ করা হয়।


















