সংবাদ শিরোনাম ::
আশুলিয়ার ইয়ারপুরে ঈদের আগে ৪ শত পরিবার পেলো টিসিবি পন্য
মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
- আপডেট সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২৯০ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৪ শত অসহায় পরিবার পেলেন টিসিবি পন্য।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জলিল উদ্দিন ভূইয়া রাজন এর অফিসের সামনে ৪শত পরিবারের মাঝে এই টিসিবি পন্য সামগ্রিই বিক্রয় করা হয়।
টিসিবি পন্যের মাঝে ছিলো চিনি ১কেজি, সয়াবিন তৈল ২লিটার, মসুরীর ডাল ২ কেজি। যার প্রতি কেজি চিনির মূল্য ৬০ টাকা , সয়াবিন প্রতি লিটার ১১০টাকা মোট ২ লিটার সয়াবিন তেল, এবং মসুরীর ডাল ৭০ টাকা মোট ২ কেজি ডাল করে দরে মোট ৪২০ টাকা প্যাকেজে ৪শত পরিবারের মাঝে বিক্রয় করা হয় ।
এসময় ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জলিল উদ্দিন ভূইয়া রাজন বলেন ঈদের আগে ৪শত পরিবার অর্ধেক মূল্যে সরকারী ভূর্কতি টিসিবি পন্য ক্রয় করতে পেরে তারা অনেক খুশি।



















