কয়রায় শ্যামল কয়েলের ২ টি বসতঘর আগুনে পুড়ে ছাই,সহায়তা নিয়ে এগিয়ে এলেন এম এ হাসান
- আপডেট সময় : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১৬৩ বার পঠিত

খুলনার কয়রা সদর ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামের শ্যামল কয়েলের বতসঘরে ২৯ সেপ্টেম্বর (রােববার) সন্ধায় বিদ্যুতিক সর্ট সার্কিটে আগুন লেগে ২ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে অসহার পরিবারকে কয়রা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান কয়া হয়।
এবং পরবর্তীতে তাদের ঘর নির্মানের জন্য বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে বলে জানানাে হয়।তারই ধারা বাহিকতায় ২ অক্টােবর( বৃহস্পতিবার) সকাল ১০ টায় খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসানের পক্ষ থেকে ঘর নির্মানের জন্য ৫৪ পিচ টিন এবং ঘর নির্মানের আনুসাঙ্গিক মালা মাল প্রদান কয়া হয়।
জানা গেছে, আগুনে পরিবারটির বসতঘর পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আকস্মিক অগ্নিকাণ্ডের ফলে ঘরের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কিছুই বের করা সম্ভব হয়নি। ফলে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।
এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তায় নিয়ে পাশে দাড়ালেন কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান।
তিনি বলেন, মানুষের বিপদের সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ জন্য তিনি স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।



















