ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

অটোভ্যানে করে পূজামণ্ডপ পরিদর্শন করলেন: শামা ওবায়েদ

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪৩ বার পঠিত

অটোভ্যানে করে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সোমবার (২৯ সেপ্টেম্বর)বিকেলে অটোভ্যানে করে উপজেলার মাঝারদিয়া ইনিয়নের হরিনা পূজামণ্ডপে যান তিনি। এরপর নিজের গাড়িতে করে শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত অন্তত ২০ পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মুন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে শামা ওবায়েদ বলেন, বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা হিন্দু-মুসলিম সমান চোখে দেখি। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মুন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘন্টা পাহাড়া দিবে। যাতে করে কেউ কোনো ধরণের অপতৎপরতা চালাতে না পারে।

নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান। তাহলে সকল অপকর্ম,চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। তারপর জনগনের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিল,আমিও আপনাদের পাশে থাকবো। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেকে নেই। তাই আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মুরাদুর রহমান,আব্দুর মাতুব্বর,ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ।

অটোভ্যানে করে পূজামণ্ডপ পরিদর্শন করলেন: শামা ওবায়েদ

আপডেট সময় : ০২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫