ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পদ্মার এক পাঙাস ৬৩ হাজারে ও দুই ইলিশ সাড়ে ১৭ হাজারে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৪৩ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের পদ্মা নদীতে ধরা পড়েছে বিশালাকৃতির একটি পাঙাস ও দুইটি বড় ইলিশ মাছ। উন্মুক্ত নিলামে বিক্রি হওয়া এই মাছগুলো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার জেলে রতন হলদারের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের একটি পাঙাস মাছ। মাছটি বিক্রির জন্য মোহন মন্ডলের আড়তে আনা হলে উৎসুক জনতা ভিড় জমায়। পরে নিলামে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে সামান্য লাভে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৬৩ হাজার ৭৫০ টাকায় মাছটি বিক্রি করেন।

একইদিন সকালে মিলন হলদারের জালে ধরা পড়ে ৪ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি ইলিশ মাছ। দৌলতদিয়া মাছ বাজারের দোলোয়ারের আড়ত থেকে মাছ দুটি ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৯৬০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। পরে তিনি মোবাইল ফোনের মাধ্যমে এক প্রবাসী ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৬৪০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “আমি সবসময় পদ্মার ছোট-বড় সব মাছ সামান্য লাভে বিক্রি করি। আজকের বিশাল পাঙাসটি ঢাকার এক ব্যবসায়ী কিনেছেন।”

অন্যদিকে ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, “উন্মুক্ত নিলামে কেনা দুটি ইলিশ এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেছি। পদ্মার তাজা মাছ সবসময় অনলাইনের মাধ্যমেও সরবরাহ করা হয়।”

পদ্মার এই বিরল আকারের পাঙাস ও ইলিশ বিক্রির খবরে দৌলতদিয়া বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পদ্মার এক পাঙাস ৬৩ হাজারে ও দুই ইলিশ সাড়ে ১৭ হাজারে বিক্রি

আপডেট সময় : ১১:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫