ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনব্যাপী মহারাজপুর মানব কল্যাণ পরিষদের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান,কয়রা(খুলনা):
  • আপডেট সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯৫ বার পঠিত

0-4024x1784-1-0-{}-1-12#

খুলনার কয়রা উপজেলার কালনা আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে চক্ষু ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর)দিনব্যাপী সুন্দরবন উপকূলবর্তী এ উপজেলার দরিদ্র মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মহারাজপুর মানব কল্যাণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে
আয়োজিত এ ক‍্যাম্পে মানুষের উপচে পড়া ভিড় ছিল।

গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় অভিজ্ঞ–বিশেষজ্ঞ ডাক্তার-নার্সদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান ও ছানি রোগীদের বাছাই করেন। বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।

এই ক‍্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন মহারাজপুর মানব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জিএম মোনায়েম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান।এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা: অতীশ কুমার, অধ্যক্ষ ইউনুস আলী, অধ্যক্ষ শাহবাজ হোসেন, মাওলানা আবু তাহের, মাষ্টার সাইফুল্যাহ হায়দার প্রমূখ।

বক্তারা বলেন,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

চিকিৎসা নিতে আসা আব্দুল হামিদ বলেনআমাদের এলাকায় কোন চোখের ডাক্তার নেই। চোখে ঝাপসা দেখতে দেখি, কিন্তু টাকা না থাকায় বাইরে যেয়ে চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখালাম। আল্লাহ যেন তাদের ভালো রাখেন। এমন উদ্যোগ গরিবদের জন্য আশীর্বাদ। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকুক এ প্রত্যাশা এলাকাবাসীর।

এই চক্ষু চিকিৎসা সেবা ক‍্যাম্পে মহারাজপুর ইউনিয়নসহ আশপাশ এলাকার গরীব-দুঃস্থসহ সর্বস্তরের মানুষ প্রয়োজন অনুযায়ী ফ্রি চিকিৎসা সুবিধা গ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের ফ্রি চোখের পরীক্ষা,অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ ও চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান ও নির্বাচিত রোগীদের ফ্রি ক্যাটারাক্ট (ছানি) অপারেশনের বন্দোবস্ত করা হয়।

ছানিজনিত কারণে যে সকল রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন,তাদের চোখের ছানি অপারেশন এবং (আইএলও) লেন্স স্থাপনের লক্ষ্যে ছানি রোগী শনাক্তকরণ করা হয়। রোগী শনাক্তকরণের ক্ষেত্রে বিনামূল্যে রোগীর প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক অয়েজকুরনি,সংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ,
সদস্য ডা. বায়জিদ হোসেন, জাকারিয়া, বায়জিদ হোসেন,শরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আবুল বাশার, মিয়ারাজ হোসেন, মুশফিকুর রহমান প্রমুখ।

ক্যাম্প পরিচালনা করেন গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার জুনিয়র অফিসার ইমরান হোসাইন।

ট্যাগস :

দিনব্যাপী মহারাজপুর মানব কল্যাণ পরিষদের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫