ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গাইবান্ধায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৯২ বার পঠিত

সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহবান জানিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে। আজ রোববার সকালে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ – পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এই কর্মসূচির আয়োজন করে। এছাড়াও ১৯৮১ সালে বিশ্বের মহা জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়।

এর ধারাবাহিকতায় ওইদিনে সারাবিশ্বে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ পালিত হয়ে আসছে। এবারে দিবসটির মূলপ্রতিপাদ্য স্লোগান ছিল ‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’। উক্ত মানববন্ধনে বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ- পিএফজির গাইবান্ধা চিফ কো-অর্ডিনেটর প্রবীর চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর সাংবাদিক রেজাউন্নবী রাজু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিকতু প্রসাদ, রবিদাস ফোরামের সভাপতি সুনীল রবিদাস, শহর বিএনপির সদস্য বিপুল কুমার দাস, তরুণ দল-নারী পক্ষের মাধবী সরকার, গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো. খালিদ হাসান, পিএফজি সদস্য সেলিনা আকতার, মাজেদা খাতুন ও গাইবান্ধা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ভাবান। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি বসবাস করে আসছে।

বক্তব্যে বক্তারা আরও বলেন প্রত্যেক ধর্মের মুল মর্মবাণী হলো- শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য। সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার কথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

ট্যাগস :

গাইবান্ধায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

আপডেট সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫