সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
মানিক কুমার দাস- ফরিদপুর:
- আপডেট সময় : ০৭:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৩১৮ বার পঠিত

অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল ফরিদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন।
আজ বুধবার বিকেল চারটায় ফরিদপুর শহরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০ জল অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয় সংগঠনটি।
এছাড়া একজন বিকলাঙ্গ শিশুর জন্য পাদুকার ও ব্যবস্থা করে তারা।
সংগঠনের সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক জিল্লুর রহমান রাহাত সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান রাসেল, নির্বাহী সদস্য আব্দুল মঈন, নির্বাহী সদস্য মানিক কুমার দাস, নির্বাহী সদস্য জাকির হোসেন মনা।


















