ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৬৭ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের দরবারে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় লুট হওয়া জেনারেটরসহ মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুট হওয়া জেনারেটর উদ্ধার করা হয়।
নুরাল পাগলের দরবারে হামলা ও ভক্ত রাসেল হত্যার ঘটনায় নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে মামলা করেছিলেন। সেই মামলার আসামি হিসেবে মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
তিনি আরও জানান, নুরাল পাগলের দরবার শরীফে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ মিজানুর রহমানকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসময় নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে এনে পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন।

গোয়ালন্দে নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫