খানসামায় ওসির নেতৃত্বে ৬৭ কেজি গাঁজাসহ আটক ১
- আপডেট সময় : ০৬:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২২ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামে একজন কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের মৃত্যু হাফেজ উদ্দিন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আজাদের শোয়ার ঘর থেকে স্টিল এর ট্রাংক থেকে ৬৭ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।যার মূল্য আনুমানিক ১০ লক্ষ ১১ হাজার টাকা।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও যুবক আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন।




















