ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় যুবদল আহ্বায়কের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৫৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১৬ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহীন মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় গ্রাম রাজনীতির মোড়ে স্থানীয় একটি ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শাহীন মোল্লা অভিযোগ করেন, “২০ থেকে ২৫ জন আমার ওপর হামলা চালায়। এদের মধ্যে আমি কামরুজ্জামান দাউদ, কাইয়ুম ও রমজানকে চিনেছি। তারা বিএনপির কেউ না, আগে শাহ মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বাধীন বি এন এফ দলে ছিল। এখন বিএনপিতে ঢোকার চেষ্টা করছে।” তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
হামলার পেছনে আলফাডাঙ্গা থানার গোলঘরে একটি জমি সংক্রান্ত শালিসকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিয়াকত বিশ্বাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন মোল্লা উপজেলা জিয়া সৈনিক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লা
বানা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন মোল্লা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজুল ইসলাম এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান দাউদ বলেন, “আমি যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। থানার গোলঘরে আমাদের গ্রামের জমি সংক্রান্ত সালিশ চলছিল। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহীন নিজেই লাঠি দিয়ে আমার মাথায় প্রথমে আঘাত করে।”

ঘটনার বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আলফাডাঙ্গায় যুবদল আহ্বায়কের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৫৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫