ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

মোস্তাফিজুর রহমান,কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ২০৪ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও তরুণ রাজনীতিবিদ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মীর ওপর যৌথ (সেনাবাহিনী-পুলিশ) বাহিনীর হামলার প্রতিবাদে খুলনার কয়রা উপজেলা গণধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) বিকাল ৪ টায় কয়রা বাজার তিন রাস্তা মোড়ে,কয়রা গণ অধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াসিন আলীর সভাপতিত্বে ও ছাত্র-অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেনের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,খুলনা জেলা গণ অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান, মুক্তি বিষয়ক সম্পাদক জি এম তরিকুল ইসলাম, খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা ফিরোজ, মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান মোড়ল,অর্থ সম্পাদক শরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দগণ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন কারি দল জাপার লোকজন বিনা উস্কানিতে নিক্ষেপ করে গণধিকার পরিষদের সভাপতি নুরভাব নরসহ অসংখ্য নেতা কর্মী গুরুতর আহত,নেতারা আরো বলেন জাপার সন্ত্রাসী বাহিনী ও সরকারের পেটুয়া বাহিনীর দোষীদের আইনের আওতায় না আনা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় আন্দোলনকারীদের, নুর ভাই ভাই নাই, আমরা আছি তোমার সাথে,বিচার চাই বিচার চাই পুলিশ লীগের বিচার চাই, আপা গেছে যেই পথে জাঁপা যাবে সেই পথে, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ট্যাগস :

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

আপডেট সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫