ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন হত্যা মামলায় পরিকল্পনাকারীর নামসহ নতুন আসামি যুক্ত

মো. লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৫৬ বার পঠিত

দিনাজপুরের খানসামায় বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সদস্য এবং কৃষক দলের আহ্বায়ক মরহুম শরীফ উদ্দিন সরকার হত্যা মামলায় নতুন আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলায় পরিকল্পনার নির্দেশদাতা হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক চৌধুরী বিএসসিকে অভিযুক্ত করা হয়েছে।

নতুন আসামিদের মধ্যে রয়েছেন—উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহিদুজ্জামান শাহ্, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ্, যুবদল নেতা নাজমুল ইসলাম, ভাবকি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. জলিল এবং বিএনপি নেতা ডা. গোলাম মোস্তফা।

নিহতের ছেলে ইশতিয়াক আহমেদ শুভ বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই,যারা যারা এই ঘটনায় জড়িত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের নাম জড়ানো হয়েছে। এই ঘটনার সাথে তাদের কোন রকম সম্পৃক্ততা নাই, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদের নাম জড়ানো হয়েছে।

খানসামা থানার ওসি নজমূল হক জানান, ‘এখনো আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র আমাদের হাতে পৌঁছেনি। কাগজপত্র পেলে অবশ্যই নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে নিহত শরীফ উদ্দিন সরকারের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শুভ বাদী হয়ে চাঁদাবাজি ও হামলার অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করা হয়। একই মামলায় বিএনপি ও ছাত্রদলের আরও নয়জন নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল

মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন হত্যা মামলায় পরিকল্পনাকারীর নামসহ নতুন আসামি যুক্ত

আপডেট সময় : ০৯:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫