ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

​আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১৬০ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৪,০০০ টাকা করে মোট ২,০০,০০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছে।
​
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাসেল ইকবাল ক্ষতিগ্রস্তদের হাতে এই অনুদান তুলে দেন। এসময় তিনি টিটা, পানাইল ও ইকড়াইল এলাকার নদীভাঙনের শিকার অসহায় মানুষের দুর্দশা ঘুরে দেখেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

​সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আকস্মিক নদীভাঙনে ভিটেমাটি হারানো মানুষ এই আর্থিক সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।
​
উপজেলা প্রশাসন জানায়, নদীভাঙনে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত তাদের কাছেও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আলফাডাঙ্গায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫