সংবাদ শিরোনাম ::
শিশুদের হাতে ছাতা ও শিক্ষা উপকরণ, আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ
আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
- আপডেট সময় : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৯৫ বার পঠিত

আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার দরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা, খাতা ও কলম বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে শিশুরা যেমন খুশি, তেমনি গর্বিত উপজেলা প্রশাসনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল শিশুদের হাতে এসব সামগ্রী তুলে দেন। তিনি বলেন, “আমাদের সোনামণিদের এখন থেকে আর বৃষ্টিতে ভিজে বা রোদে পুড়ে কষ্ট করে স্কুলে আসতে হবে না।”
এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাতা ও নতুন খাতা-কলম পেয়ে অনেক আনন্দিত। তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উপজেলা প্রশাসনের এই ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অন্যান্যদেরও এমন জনহিতকর কাজে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।



















