ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৫৯ বার পঠিত

“জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫” উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সফল মৎস্য চাষি ও মৎস্যজীবীদের মাঝে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সফল মৎস্যচাষি, মৎস্যজীবী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আপডেট সময় : ০৬:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫