ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এমপি লাবু চৌধুরীর ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ১৭২ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় তার দুই কন্যা ও দুই জামাতা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে দুইবান করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে এতে হাবিবুর রহমান, জাফর, জিল্লু, খায়ের ও কৈতুরি বেগম এর থাকার ঘর ও রান্নাঘরসহ ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এমপি লাবু চৌধুরীর ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০৪:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩