ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সদরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মো: নুরুল ইসলাম- সদরপুর উপজেলা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১২৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী জাটকা নিধন, ইলিশ ও দেশীয় পোনা মাছ আহরণ বন্ধ করার জন্য জেলেদের উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এই মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি”। এ উপলক্ষে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র‍্যালী বের করেছে সদরপুর উপজেলা প্রশাসন। এ ছাড়াও সফল মাছ চাষীদের মধ্যে পদক বিতরণ ও স্থানীয় জেলেদের সাঁতার প্রতিযোগীতার আয়োজন করা হয়।
সোমবার (১৮ আগস্ট ) সকাল ৯ টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা নবনীতা নন্দীসহ আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদি হাসান।
অনুষ্ঠানে সদরপুর উপজেলাধীন বিভিন্ন এলাকার মাছ চাষী, জেলে, মাছ চাষ, আহরণ ও বিক্রয়ের সাথে যুক্ত মানুষ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সদরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আপডেট সময় : ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫