ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর পরিচিতি।
- আপডেট সময় : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৩৮২ বার পঠিত

প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা ফরিদপুর ১ আসনের তথা (মধুখালী বোয়ালমারী ও আলফাডাঙ্গা) বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
তিনি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামের জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি এক কন্যা ও তিন পুত্রের গর্বিত জনক। তার কন্যা একটি কলেজের অধ্যাপিকা ও তাদের স্ত্রীসহ আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি (পিএইচডি) অর্জনের কাজে নিয়োজিত। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং এসএসসি ও এইচএসসিতে লেটার মার্কসসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে প্রথম ও রসায়ন বিভাগে পঞ্চম স্থান লাভ করে রসায়ন বিভাগে ভর্তি হন এবং স্নাতক (অনার্স) প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং এম -এস- সি তে প্রথম শ্রেণি লাভ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ১৯৮১ সালে লেকচারার পদে নিয়োগ দেন।
১৯৮৪ সালে তিনি ব্রিটিশ সরকারের বিশেষ মর্যাদাপূর্ণ কমনওয়েলথ স্কলারশিপ প্রাপ্ত হন এবং ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে (পিএইচডি) লাভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হরিপ্রসন্ন স্বর্ণপদক লাভ করেন। ১৯৯২ সালে তিনি রয়াল কমিশনের রসায়ন সোসাইটি ফেলোশিপ নিয়ে ইংল্যান্ড থেকে পোস্ট ডক্টরের গবেষণা করেন এবং ১৯৯৩ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন। ১৯৯৫- ৯৭ সময়কালে তিনি আলেকজান্ডার হোমবোল্ড ফেলোসীপ নিয়ে জার্মানির বায়রয়েথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর গবেষণা করে দ্বিতীয়বার পোস্ট ডক্টরেট করেন।
এছাড়াও তিনি উচ্চশিক্ষার মান উন্নয়নে অনেক সংস্থার সাথে কাজ করেছেন এবং বিভিন্ন দেশ সফর করেছেন। প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা ২০১২ – ২০১৫ সময়কালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার প্রায় ১০০ গবেষণা প্রবন্ধ বিশ্বের নামকরা জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। সরাসরি তার সুপার মিশনে অনেক শিক্ষার্থী ডক্টরেট ডিগ্রি অর্জন ও মাস্টার্সে থিসিস করে দেশ – বিদেশের অনেক নামকরা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছে। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সৎ, যোগ্য ও নির্ভীক, শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা চাঁদাবাজ, দুর্নীতি, জুলুম ও শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফরিদপুর ১ আসন, তথা (মধুখালী বোয়ালমারী ও আলফাডাঙ্গা) জনগণের বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, বেকারত্ব দূরীকরণ ও সার্বিক উন্নয়নের জন্য আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।




















