ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কয়রায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান-কয়রা(খলনা):
  • আপডেট সময় : ১১:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১২০ বার পঠিত

Oplus_0

খুলনার কয়রায় জুলাই শহীদ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলার উদ্বোধন করেন খুলনা ৬-পাইকগাছা-কয়রা সংসদীয় আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

শুক্রুবার (১৫ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে শিমলার আইট ইসলামী যুব সংঘের আয়োজনে এ খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন শিমলার আইট ইসলামী যুব সংঘের সভাপতি হাফিজুর রহমান মন্টু।

টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন- খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড্যভোকেট মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দার,বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হালিম,মহারাজপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আহসাফুর রহমান,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জিএম মোনায়েম বিল্লাহ, সাইফুল ইসলাম, ক্বাজী দ্বীন মোহাম্মাদ, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগ সভাপতি ডিএম জাহিদুল ইসলাম, নাঈম হোসেন রকি, কয়রা ব্লাড ব্যাংক সভাপতি মোস্তফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফুলতলা স্পোর্টিং ক্লাব ও কেএম ফুটবল একাডেমী। টুর্নামেন্টে প্রথম গোলদাতা হিসেবে গোলবার স্পর্শ করেন কেএম ফুটবল একাডেমীর খেলোয়াড় হাফিজ এবং দ্বিতীয় গোলদাতা হিসেবে গোল করেন কেএম ফুটবল একাডেমীর খেলোয়াড় পলাশ। খেলায় চার গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেন কেএম ফুটবল একাডেমীর খেলোয়াড় হাফিজ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন হারুন। খেলায় ৫-০ ব্যবধানে জয়লাভ করেন কেএম ফুটবল একাডেমী।

খেলাটি পরিচালনার দ্বায়িত্ব পালন করেন মাষ্টার শফিকুল ইসলাম শফি ও ধারাভাষ্যে ছিলেন সাতক্ষীরা থেকে আগত আশরাফ হোসেন।

ট্যাগস :

কয়রায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫